শর্ট-সার্কিট থেকে হঠাত করে আগুন। আর এই আগুনে পুড়ে ছায় হয়ে গেল কোটি কোটি টাকার ইলেকট্রনিক্সের সরঞ্জাম। শনিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজ বাজার থানার সুকান্তপল্লী এলাকায়।
জানা যায়, ইংরেজ বাজার থানার সুকান্তপল্লী এলাকায় রয়েছে বিভিন্ন কোম্পানির একাধিক গোডাউন। শুক্রবার গভীর রাতে ওই এলাকার এক ইলেকট্রনিক্সের গোডাউন থেকে ঘন কাল ধোঁয়া বের হতে দেখতে পান এলাকার মানুষ জন। খবর জানা জানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। কিন্তু ততক্ষণে গোডাউনে থাকা সমস্ত ইলেকট্রনিক্সের সামগ্রী পুড়ে ছায় হয়ে যায়। যার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা।
এবিষয়ে দমকলের এক আধিকারিক জানান, তারা খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন নিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। তবে কি থেকে এই আগুন তা তদন্ত না করে বলা যাবে না।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/gVjo_-zeV7c